সিলেট সদরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দাওয়াত রিটেইলার মিট, যেখানে উপস্থিত ছিলেন সিলেট সদরের সম্মানিত রিটেইলারবৃন্দ, খাস ফুড-এর হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল রিটেইলার পার্টনারদের সঙ্গে দাওয়াতের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করা। এ উপলক্ষে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক অভিজ্ঞতা, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন।
রিটেইলারদের মূল্যবান মতামত, পরামর্শ এবং দিকনির্দেশনা আমাদের পণ্য ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ।
আমাদের প্রতি আস্থা ও নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য সকল সম্মানিত রিটেইলার পার্টনারকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমেই অর্জিত হবে আরও বড় সাফল্য।